ধারা ১৬৪। কোন পক্ষ দলিল দাখিল করিবার জন্য নোটিশ পাওয়া সত্ত্বেও তিনি যখন সেই দলিল দাখিল করিতে অস্বীকার করেন, তখন সেই পক্ষ পরবর্তীকালে অপর পক্ষের সম্মতি অথবা আদালতের আদেশ ব্যতীত সেই দলিল সাক্ষ্য হিসাবে ব্যবহার করিতে পারিবেন না। উদাহরণঃ ক একটি অঙ্গীকারপত্রের ভিত্তিতে খ-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং উহা দাখিল করিবার জন্য খ-কে নোটিশ দেন। বিচারের সময় ক উক্ত দলিল তলব করেন কিন্তু খ উহা দাখিল করিতে অস্বীকার করেন। দলিলটির বিষয়বসস্তু সম্পর্কে ক মাধ্যমিক সাক্ষ্য দান করেন। অতঃপর ক কর্তৃক প্রদত্ত মাধ্যমিক সাক্ষ্যের প্রতিবাদ করিবার জন্য অথবা দলিলটি যে স্ট্যাম্পযুক্ত নহে তাহা দেখাইবার জন্য খ উক্ত দলিল…