ধারা ১৬২। সাক্ষীকে দলিল দাখিল করিবার জন্য সমন দেওয়া হইয়া থাকিলে উহা যদি তাহার দখলে বা ক্ষমতাধীনে থাকে, তবে দলিলটির দাখিল বা গ্রহণযোগ্যতা সম্পর্কে যতই আপত্তি থাকুক না কেন, সেই সাক্ষী অবশ্যই উহা আদালতে উপস্থিত করিবেন। আপত্তির বৈধতা সম্পর্কে আদালত উপযুক্ত মনে করিলে দলিলটা পরিদর্শন করিতে পারিবেন অথবা দলিলটার প্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হইবার জন্য অন্য প্রকার সাক্ষী গ্রহণ করিতে পারিবেন। উপরোক্ত উদ্দেশ্যে যদি দলিলটির অনুবাদ করা প্রয়োজন হয়, তবে দলিলটি সাক্ষ্য হিসাবে পেশ করিবার আবশ্যক না থাকিলে আদালত উপযুক্ত মনে করিলে দলিলটির বিসয়বস্তু গোপন রাখিবার জন্য অনুবাদকারীকে নির্দেশ দিতে…