ধারা ১৬১। স্মৃতি উপরের দুইটি ধারায় যেই সকল বিষয় উল্লিখিত হইয়াছে, বিরুদ্ধ পক্ষ চাহিলে তাহা অবশ্যই আদালতে দাখিল করিতে হইবে এবং বিরুদ্ধ পক্ষকে দেখাইতে হইবে। বিরুদ্ধপক্ষ ইচ্ছা করিলে সাক্ষীকে উহা সম্পর্কে জেরা করিতে পারিবেন।