ধারা ১৬০। সাক্ষী যদি নিশ্চিত থাকেন যে, ১৫৯ ধারায় উল্লিখিত কোন দলিলে সংশ্লিষ্ট বিষয়সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ হইয়াছে, তবে সেই বিষয়াদি সাক্ষীর নির্দিষ্টরূপে স্মরণ না থাকলেও সেই বিষয়াদি সম্পর্কে তিনি সাক্ষ্য দিতে পারেন। উদাহরণঃ কোন হিসাবরক্ষক ব্যবসার রীতি অনুসারে যেই সকল বিষয় নিয়মিতভাবে খাতাপত্রে লিপিবদ্ধ করিয়া থাকেন, তবে নির্দিষ্ট কোন লেনদেন সম্পর্কে খাতায় লিপিবদ্ধ বিবরণ ভুলিয়া যাইয়া থাকিলেও তিনি যদি জানেন যে, খাতাপত্র সঠিকভাবে লিখা হইয়াচে তবে ঐ সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন।