ধারা ১৬। যখন প্রশ্ন উঠে যে, একটি নিদিষ্ট কার্য করা হই্য়াছিল কিনা, তখন সেই কার্যক্রমে উক্ত কার্যটি স্বাভাবিকভাবে করা হইত; সেইরুপে কোন কার্যক্রমের অস্তিত্ব প্রাসঙ্গিক বিষয়। উদাহরণঃ (ক) প্রশ্ন হইতেছে, একটি চিঠি প্রেরিত হইয়াছে কিনা। ডাকে দেওয়ার জন্য সমস্ত চিঠি এক জায়গায় জমা করা সাধারণ কার্যপদ্ধতি ছিল এবং সেই চিঠি খানি সেই জায়গায় রাখা হইয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক। (খ) প্রশ্ন হইতছে, কোন চিঠি ক-এর নিকট পৌছিয়াছে কিনা। চিঠি খানি যথারীতি ডাকে দেওয়া হইয়াছে এবং ডেডলেটার অফিসের মাধ্যমে উহা ফেরত আসে নাই; এইগুলি প্রাসঙ্গিক।