ধারা ১৫৯। সাক্ষী সাক্ষ্যদানকালে যে, আদান-প্রদান সম্পর্কে তাহাকে প্রশ্ন করা হইতেছে সেই আদান-প্রদানের সময়ে যাহা তিনি নিজে লিখিয়াছিলেন তাহা দেখিয়া তাহার স্মৃতি পুনরুজ্জীবিত করিতে পারেন। অথবা আদান-প্রদান মনে জাগরূপ থাকা আদালত সঙ্গত মনে করেন এমনি সময়ের ব্যবধানে তাহার নিজের লেখা তিনি দেখিলয়া স্মৃতি পুনরুজ্জীবিত করিতে পারেন। সাক্ষী অন্যের দ্বারা লিখিত কিছু দেখিয়াও তাহার স্মৃতি পুনরুজ্জীবিত করিতে পারেন। যাহা পূর্ববর্ণিত সময়ে তিনি পড়িয়াছিলেন , যদি উহা এমন হয় যে, পড়িবার সময় উহা সত্য বলিয়া তিনি জানিতেন। তবে শর্ত থাকে যে, আদালত অনুমতি দেওয়া পূর্বে সন্তুুষ্ট হইবেন যে,মূল দলিলটি দাখিল করিবার যথেষ্ট কারণ…