ধারা ১৫৮। যখনই ৩২ বা ৩৩ ধারা অনুসারে প্রাসঙ্গিক বিবৃতি প্রমাণ করা হয়, তখনই উক্ত বিবৃতির প্রতিবাদ বা সমর্থন করিবার উদ্দেশ্যে অথবা উক্ত বিবৃতিদাতার বিশ্বাসযোগ্যতার অভিশংসন বা সমর্থন করিবার উদ্দেশ্যে এমন সকল বিষয় প্রমাণ করা যাইতে পারে যেগুলি উক্ত ব্যক্তি সাক্ষী হিসাবে আহুত হইলে এবং তাহার জেরার সময় উক্ত সকল বিষয়ের প্রস্তাব দিলে সেইগুলি তিনি সত্য বলিয়া অস্বীকার করিলে প্রমাণ করা যাইত।