ধারা ১৫৭। সাক্ষীর সাক্ষ্য সমর্থনের জন্য সংশ্লিষ্ট বিষয় যখন ঘটিয়াছিল সেই সময় বা তাহার নিকটবর্তী কোন সময়ে উক্ত বিষয় সম্পর্কে সাক্ষীর প্রদত্ত বিবৃতি অথবা বিষয় সম্পর্কে তদন্ত করিবার ক্ষমতাসম্পন্ন কোন কর্তৃপক্ষের নিকট পূর্ববর্তীকালের সাক্ষীর প্রদত্ত বিবৃতি প্রমাণ করা যাইতে পারে।