ধারা ১৫৬। সাক্ষী যখন কোন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেন এবং তাহার সাক্ষ্য সমর্থন করাইবার ইচ্ছা হয়। তখন উক্ত প্রাসঙ্গিক বিষয় যে-স্থানে বা যে সময়ে ঘটিয়াছিল সেই সময়ে বা স্থানে অথবা তাহার নিকটবর্তী সময়ে বা স্থানে তিনি অন্য যে অবস্থাদি লক্ষ্য করিয়াছিলেন, সেই সম্পর্কে তাহাকে প্রশ্ন করা যাইতে পারে, যদি আদালত মনে করেন যে, উক্ত অবস্থাদি প্রমাণিত হইলে প্রাসঙ্গিক বিষয়টি সম্পর্কে সাক্ষী যে সাক্ষ্য দিয়াছেন তাহা সমর্থিত হইবে। উদাহরণঃ দস্যুতায় সহযোগী হিসাবে যোগদানকারী ক দস্যূতার একটি বর্ণনা দান করিলেন। যে স্থানে দস্যুতা হইয়াছিল সেখানে যাওয়া আসার পথে এমন কতকগুলি বিষয়ের বিবরণ তিনি দিলেন, যেগুলি…