ধারা ১৫৫। নিম্নলিখিত উপায়ে বিরুদ্ধ পক্ষ বা আদালতের অনুমতি লইয়া সাক্ষী আহবানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্য অভিশংসন করিতে পারেনঃ • যেসকল লোক সাক্ষ্য দিবেন যে, উক্ত সাক্ষী সম্পর্কে তাহাদের যাহা জানা আছে, তাহাতে তাহার সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য বলিয়া মনে করেন। তাহাদের দ্বারা সাক্ষ্য দেওয়াইয়া; • সাক্ষীকে ঘুষ দেওয়া হইয়াছে, অথবা সাক্ষী ঘুষের প্রস্তাবে সম্মত হইয়াছেন, অথবা সাক্ষ্য দেওয়ার জন্য অন্য কোনরূপ দূর্নীতিমূলক প্রলোভনের প্রস্তাবে সম্মত হইয়াছেন, তাহা প্রমাণ করিয়া; • তাহার প্রদত্ত সাক্ষ্য যে অংশ প্রতিবাদ সাপেক্ষে তাহা তাহার পূর্ববর্তী বিবৃতির সহিত সঙ্গতিবিহীন, তাহা প্রমাণ করিয়া; • কোন ব্যক্তি যখন…