ধারা ১৫৪। যে ব্যক্তি সাক্ষী উপস্থিত করেন, তিনি যদি সাক্ষীকে এমন কোন প্রশ্ন জিজ্ঞাসা করিতে চাহেন, যাহা বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে জেরা করিবার সময় জিজ্ঞাসা করিতে পারে, তবে আদালত তাহার সদ্বিবেচনায় উক্ত ব্যক্তিকেই সেই প্রশ্ন জিজ্ঞাসা করিবার অনুমতি দিতে পারেন।