ধারা ১৫৩। কোন সাক্ষীকে যখন এইরূপ প্রশ্ন করা হইয়াছে যাহা উক্ত সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করিয়া সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করিবার জন্যই তদন্তের ব্যাপারে প্রাসঙ্গিক এবং সাক্ষী তখন সেই প্রশ্নের উত্তর দিয়াছেন, তখন তাহার বক্তব্য বিরোধিতা করিবার জন্য অবশ্যই কোন সাক্ষী দেওয়া চলিবে না। কিন্তু তিনি যদি মিথ্যা উত্তর দিয়া থাকেন তবে পরে তাহাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত করা যাইবে। ব্যাখ্যা ১: কোন সাক্ষীকে যদি জিজ্ঞাসা করা হয় যে, পূর্ববর্তীকালে তিনি কোন অপরাধ করিয়াছিলেন কিনা এবং সাক্ষী যদি তাহা অস্বীকার করেন, তবে পূর্ববর্তীকালে তাহার দন্ডিত হওয়া সম্পর্কে সাক্ষী দেওয়া যাইতে পারিবে। ব্যাখ্যা…