ধারা ১৫২। কোন প্রশ্ন যদি যদি কাহাকেও অপমান বা উত্যক্ত করিবার উদ্দেশ্য প্রণোদিত বলিয়া আদালতের নিকট প্রতীয়মান হয় অথবা প্রশ্নটি সঙ্গত হইলেও অকারণ আক্রমাণাত্মক আকৃতি সম্পন্ন বলিয়া আদালতের নিকট প্রতীয়মান হয়, তবে আদালত অনুরূপ প্রশ্ন অবশ্যই নিষিদ্ধ করিবেন।