ধারা ১৫০। আদালত যদি এই অভিমতে উপনীত হন যে, উক্তরূপ কোন প্রশ্ন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত জিজ্ঞাসা করা হইয়াছে, তবে সেই প্রশ্নে যদি কোন এ্যাডভোকেট জিজ্ঞাসা করিয়া থাকেন, সেই এ্যাভোকেট পেশাগতভাবে যে হাইকোর্ট বিভাগ বা অন্যকোন কর্তৃপক্ষের নিয়ন্ত্রাধীন, আদালত মামলার সমস্ত পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারিবেন।