ধারা ১৫। যখন প্রশ্ন উঠে যে, কোন একটি কার্য ইচ্ছাকৃত না আকস্মিক অথবা বিশেষ জ্ঞান বা ইচ্ছাসহকারে করা হইয়াছে, তখন যদি ঐ কার্য এমন সদৃশ ঘটনা সমষ্টির অংশ হয়, যাহার প্রত্যেকটির ঘটনার সহিত উক্ত কার্যের কর্তা সংশ্লিষ্ট তবে ঐ কার্য প্রাসঙ্গিক। উদাহরণঃ (ক) ক তাহার বাড়ীর উপর বীমাকৃত টাকা পাইবার উদ্দেশ্যে বাড়ি পোড়াইয়া দেওয়ার অপরাধে অভিযুক্ত হইয়াছে। একাধিকক্রমে ক কতিপয় বাড়িতে বাস করিয়াছে; প্রত্যেকটি বাড়িই বীমাকৃত ছিল। প্রত্যেক বাড়িতেই অগ্নিকান্ড ঘটিয়াছিল এবং প্রত্যেক অগ্নিকান্ডের পর ভিন্ন ভিন্ন একেকটি বীমা অফিস হইতে সে টাকা লইয়াছিল; এইগুলি প্রাসঙ্গিক। কারণ এইগুলি প্রকাশ করে যে অগ্নিকান্ডগুলি আকস্মিক…