ধারা ১৪৯। প্রশ্ন জিজ্ঞাসাকারীর পক্ষে যদি না এইরূপ মনে করার যুক্তিসঙ্গত কারণ না থাকে যে, প্রশ্নটি অন্তর্নিহিত দোষারোপ দৃঢ়ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তবে ১৪৮ ধারায় উল্লিখিত রূপ কোন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত হইবে না। উদাহরণঃ (ক) জনৈক এ্যাডভোকেট জনৈক মক্কেলের নিকট হইতে এই তথ্য লাভ করেন যে, একজন গুরুত্বপূর্ণ সাক্ষী একজন ডাকাত। তিনি একজন ডাকাত কিনা এই মর্মে সাক্ষীকে প্রশ্ন করিবার জন্য ইহা একটি যুক্তিসঙ্গত কারণ। (খ) জনৈক এ্যাডভোকেট আদালতের জনৈক ব্যক্তির নিকট হইতে এই তথ্য লাভ করেন যে, একজন গুরুত্বপূর্ণ সাক্ষী একজন ডাকাত। উকিল কর্তৃক জিজ্ঞাসিত হইয়া উক্ত সংবাদদাতা তাহার অনুরূপ বিবৃতির সন্তোষজনক কারণ…