ধারা ১৪৫। সাক্ষী কর্তৃক পূর্বে প্রদত্ত লিখিত বিবৃতি অথবা তৎকৃর্তক পূর্বে প্রদত্ত বিবৃতি লিপিবদ্ধ হইয়া থাকিেল তাহা যদি তর্কিত বিষয়ের সহিত প্রাসঙ্গিক হয়, তবে উক্ত লিপি তাহাকে না দেখাইয়া অথবা তাহা প্রমাণ না করিয়াও তৎসম্পর্কে সেই সাক্ষীকে জেরা করা যাইতে পারে। কিন্তু যদি অভিপ্রায়ে করা হয় যে, উক্ত লিপির দ্বারা সাক্ষীর বক্তব্যের বৈপরীত্য প্রদর্শিত হইবে তবে লিপি প্রমাণ করিবার পূর্বে উহার সেই অংশের দিকে যাহা বৈপরীত্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হইবে, সাক্ষীর দৃষ্টির আকর্ষণ করিতে হইবে।