ধারা ১৪৪। সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় যে সম্পত্তি সম্পর্কে তিনি সাক্ষ্যদান করিতেছেন তৎসংক্রান্ত কোন চুক্তি মঞ্জুরী বা অন্যবিধ বিলিব্যবস্থার বিষয় কোন একটি দলিলে লিপিবদ্ধ নাই, এই মর্মে তাহাকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে।তিনি অথবা যদি বলেন যে, উহা দলিলে লিপিবদ্ধ আছে অথবা উক্ত দলিলে বিষয়বস্তু সম্পর্কে তিনি কোন বিবৃতি দানের উপক্রম করেন এবং আদালত যদি মনে করেন যে, উক্ত দলিল দাখিল হওয়া উচিত, তবে বিরুদ্ধ পক্ষ উক্ত দলিল দাখিল না হওয়া পর্যন্ত যে ঘটনার ফলে সাক্ষী উপস্থিতকারী পক্ষ উক্ত দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার লাভ করিবেন তাহা প্রমাণ না হওয়া পর্যন্ত উক্তরূপ সাক্ষ্যদানের আপত্তি করিতে…