ধারা ১৪। যে সকল বিষয় ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা কোন ব্যক্তি বিশেষের প্রতি বিদ্বেষ বা কল্যাণ কামনার মানসিক অবস্থার অস্তিত্ব প্রকাশ করে, অথবা কোন শারীরিক অবস্থা বা শারীরিক অনূভুতির অস্তিত্ব প্রকাশ করে, সেই গুলো তখনই প্রাসঙ্গিক, যখন উক্তরুপ কোন মানসিক বা শারীরিক অবস্থা অথবা শারীরিক অনূভুতির অস্তিত্ব বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় হয়। ব্যাখ্যা ১ঃ যে বিষয়টি কোন প্রাসঙ্গিক মানসিক অবস্থা প্রকাশ করিবার জন্য প্রাসঙ্গিক হয়, তাহাকে সংশ্লিষ্ট মানসিক অবস্থাটি সাধারণভাবে নহে, নির্দিষ্ট কোন বিচার্য বিষয় প্রসঙ্গে বিদ্যমান রহিয়াছে এইরুপ প্রকাশ করিতে হইবে। ব্যাখ্যা ২ঃ কিন্তু যে ক্ষেত্রে কোন…