ধারা ১৩৮। প্রথমে সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হইবে। তৎপর (বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করিলে) সাক্ষীকে জেরা করা হইবে, তৎপর (সাক্ষী উপস্থিতকারী পক্ষ ইচ্ছা করিলে) পুনঃজবানবন্দী গ্রহণ করা হইবে। সাক্ষীর জবানবন্দী গ্রহণ ও জেরা প্রাসঙ্গিক সম্পর্কে হইতে হইবে। কিন্তুু সাক্ষী তাহার জবানবন্দীতে যে সকল বিষয় সম্পর্কে সাক্ষ্য দিয়াছেন, কেবলমাত্র সেই সকল বিষয়য়েই জেরা করা চলিবে, এমন নহে। জেরা প্রসঙ্গে সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করেন, পুনঃজবানবন্দীতে সেইগুলির ব্যাখ্যা চাহিতে হইবে, পুনঃজবানবন্দী গ্রহণের সময় যদি আদালতের অনুমতি লইয়া কোন নুতন বিষয়ের অবতারণা করা হয়, তবে বিরুদ্ধপক্ষ সেই সকল বিষয়ে আরও জেরা করিতে পারিবে।