ধারা ১৩৭। যে পক্ষ সাক্ষীকে হাজির করিয়াছেন সেই পক্ষ যখন সাক্ষী প্রশ্ন করেন, তখন তাহাকে সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা বলা হয়। বিরুদ্ধপক্ষ যখন সেই সাক্ষীকে প্রশ্ন করেন, তখন তাহাকে জেরা বলা হয়। জেরার পর যখন সাক্ষী উপস্থিতকারী পক্ষ যদি পুনরায় তাহাকে প্রশ্ন করেন, তবে তাহাকে পুনঃজবানবন্দী গ্রহণ করা বলা হয়।