ধারা ১৩৬। কোন এক পক্ষ কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়ার প্রস্তাব করেন, তখন সেই বিষয় প্রমাণিত হইলে কিভাব তাহা প্রাসঙ্গিক হইবে, তাহা প্রস্তাবকারীপক্ষকে বিচারক জিজ্ঞাসা করিতে পারেন। বিচারক যদি মনে করেন যে, বিষয়টি প্রমাণিত হইলে তাহা প্রাসঙ্গিক হইবে, তবেই তিনি সেই সাক্ষ্য গ্রহণ করিবেন-অন্যথায় নহে। যে বিষয়ের প্রমাণ প্রস্তাবিত হয়, তৎসম্পর্কে সাক্ষ্য গ্রাহ্য হওয়া যদি অন্যকোন বিষয়ের প্রমাণের উপর নির্ভরশীল হয়; তবে প্রথমোক্ত বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়ার পূর্বে শেষোক্ত ভিষয় অবশ্যই প্রমাণ করিতে হইবে; যদি না সংশ্লিষ্ট পক্ষ উক্ত বিষয় প্রমাণের জন্য অঙ্গীকারাবদ্ধ হন এবং আদালত সেই অঙ্গীকারের সন্তুুষ্ট হন। একটি…