ধারা ১৩৫। যে ক্রমানুসারে সাক্ষী উপস্থিত করা ও তাহাদের জেরা জবানবন্দী করা হইবে, দেওয়ানী ও ফৌজদারী কার্যবিধি সম্পর্কিত প্রচলিত আইন ও রীতি অনুসারে তাহা নির্ধারিত হইবে। উক্তরূপ কোন আইন না থাকিলে আদালতের সদ্বিবেচনায় তাহা নির্ধারিত হইবে।