ধারা ১৩৩। দুস্কর্মের সহযোগী আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলিয়া গন্য হইবেন। দুস্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামীকে সাজা দেওয়া হইলে কেবলমাত্র সেই কারণেই উক্ত সাজা বেআইনী হইবে না।