ধারা ১৩২। মামলায় অথবা দেওয়ানী বা ফৌজদারী কার্যক্রমে বিচার্য বিষয়ের প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষীকে প্রশ্ন করা হইলে সেই প্রশ্নের উত্তর সাক্ষীকে অভিযুক্ত করিবে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভিযুক্ত করিবার সম্ভাবনায় ফেলিবে, অথবা উহার ফলে সাক্ষী শাস্তি পাইবার যোগ্য হইবে অথবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শাস্তি পাইবার যোগ্য হইবার সম্ভাবনায় পড়িবে, এই অজুহাতে উক্ত সাক্ষী উক্তরূপ প্রশ্নের উত্তর দান হইতে অবশ্যই অব্যহতি দেওয়া যাইবে নাঃ তবে শর্ত থাকে যে, সাক্ষীকে যদি অনুরূপ কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হয় তবে তাহার জন্য তাহকে গ্রেফতার করা বা ফৌজদারীতে সোপর্দ করা যাইবে না বা কোন ফৌজদারী মামলায় তাহার…