ধারা ১৩১। কোন ব্যক্তির দখলে যদি এমন কোন দলিল থাকে যাহা অন্য কাহারও দখলে থাকিলে তাহা দাখিল করিতে অস্বীকার করিবার অধিকার সেই ব্যক্তির থাকিত, তবে শেষোক্ত ব্যক্তি সেই দলিল দাখিলের সম্মতি না দিলে প্রথমোক্ত ব্যক্তিকে উহা দাখিল করিতে বাধ্য করা যাইবে না।