ধারা ১৩০। মামলার পক্ষ নহে এইরূপ কোন সাক্ষীকে তাহার সম্পত্তির স্বত্ব-সংক্রান্ত কোন দলিল অথবা যে দলিল বলে কোন সম্পত্তি তিনি বন্ধকদার বা জামিনদার হিসাবে দখল করেন সেই দলিল, অথবা যে দলিল দাখিল করিলে তাহার কোন অপরাধ ধরা পড়িবার আশঙ্কা থাকে এইরূপ কোন দলিল, আদালতে দাখিল করিতে বাধ্য করা যাইবে না: যদি না, যে ব্যক্তি উক্ত দলিল দাখিল করাইতে চাহেন, তাহার বা যাহার মাধ্যমে তিনি অধিকার দাবি করিতেছেন, তাহার সহিত সাক্ষী কোন লিখিত চুক্তিতে উক্ত দলিল দাখিল করিতে সম্মত হইয়া থাকেন।