ধারা ১৩। যেখানে প্রশ্ন হইতেছে, কোন অধিকার বা প্রথার অস্তিত্ব রহিয়াছে কিনা, সেখানে নি¤œবর্ণিত বিষয়গুলি প্রাসঙ্গিকঃ (ক) যে কারবার দ্বারা সংশ্লিষ্ট অধিকার বা প্রথা সৃষ্টি হইয়াছে, দাবি করা হইয়াছে, সংশোধন করা হইয়াছে, স্বীকৃত হইয়াছে , ঘোষণা করা হইয়াছে অথবা অস্বীকৃত হইয়াছে, অথবা উহার অস্তিত্বের সহিত যাহারা অসঙ্গতিপূর্ণ। (খ) নিদির্ষ্ট যেই সকল ক্ষেত্রে উক্ত অধিকার বা প্রথা দাবি করা হইয়াছে, স্বীকৃত হইয়াছে, আমল করা হইয়াছে, অথবা যেই সকল ক্ষেত্রে উহার আমলের বিরুদ্ধে আপত্তি করা হইয়াছে, উহা ঘোষণা বা ত্যাগ করা হইয়াছে। উদাহরণঃ প্রশ্ন হইতেছে, একটি মৎস্যক্ষেত্রে ক-এর অধিকার আছে কিনা। খ-এর পূর্ব পুরুষগণ কর্তৃক…