ধারা ১২৮। মামলার কোন পক্ষ যদি স্বেচ্ছায় বা অন্যকোন ভাবে মামলায় সাক্ষ্য দেন, তবে তাহা দ্বারা এই কথা বুঝাইবে না যে, তিনি ১২৬ ধারার উল্লিখিত সংবাদ প্রকাশের সম্মতি দিয়াছেন। মামলা বা কার্যক্রমের কোন পক্ষ যদি অনুরূপ কোন ব্যরিষ্টার, উকিল বা এটর্নিকে সাক্ষী হিসাবে ডাকেন এবং তাহাকে এমন কোন বিষয় সম্পর্কে প্রশ্নকরেন যে, বিষয়টি উক্ত ব্যরিষ্টার বা উকিল বা এটর্নি সেই প্রশ্ন জিজ্ঞাসা না করা হইলে প্রকাশ করিতে পারিতেন না , তবে বুঝিতে হইবে যে, সেই ব্যক্তি বিষয়টি প্রকাশ করিবার সম্মতি দিয়াছেন।