ধারা ১২৩। রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারী দলিলপত্র হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাহারও সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া যাইবে না। উক্ত কর্মকর্তা যে মত উপযুক্ত বিবেচনা করিবেন, সেইমত অনুমতি দিবেন বা দেওয়া হইতে বিরত থাকিবেন।