ধারা ১২১। যে আদালতের অধী, সেই আদালতের বিশেষ আদেশ ব্যতীত কোন কাজ বা ম্যাজিষ্টেট আদালতের স্বীয় আচরণ সম্পর্কে অথবা জজ বা ম্যাজিষ্ট্রেট হিসাবে আদালতে তাহার গোচরে আসিয়াছে এমন কোন ভিরু সম্পর্কে কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হইবেন না। কিন্তুু উক্ত পদের কর্তব্য পালন করিবার সময় অন্যান্য যে সকল ঘটনা তাহার উপস্থিতিতে ঘটিয়াছে, সেগুলি সম্পর্কে তাহার সাক্ষ্য গ্রহণ করা যাইতে পারে। উদাহরণঃ (ক) ক দায়রা আদালতে তাহার বিচারকালে বলেন যে, ম্যাজিষ্ট্রেট খ অশুদ্ধভাবে তাহার জবানবন্দী গ্রহণ করিয়াছেন। উর্ধ্বতন কোন আদালতের বিশেষ আদেশ ব্যতীত খ উক্ত বিষয় সম্পর্কে কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য নহেন।(খ) ম্যাজিষ্ট্রেট-খ এর…