ধারা ১১৭। বরাত চিঠির স্বীকৃতিদাতাকে একথা অবশ্যই অস্বীকার করিতে দেয়া হইবে না যে, উক্ত বরাত চিঠি প্রণয়ন করিবার বা উহাতে পৃষ্ঠাঙ্কন করিবার ক্ষমতা প্রণেতার ছিল। অথবা কোন জামিনগ্রহীতা বা অনুমতি গ্রহীতাকে একথা অবশ্যই অস্বীকার করিতে দেওয়া হইবে না যে, জামিন রাখা বা ব্যবহারের অনুমতি দানের সময় জামিনদার বা অনুমতিদাতার জামিন বা অনুমতিদানের ক্ষমতা ছিল। ব্যাখ্যা ১ঃ বরাত চিঠির স্বীকৃতিদাতা একথা অস্বীকার করিতে পারিবেন যে, বরাত চিঠিখানি যাহার দ্বারা প্রণীত বলিয়া বুঝিতে দেওয়া হইয়াছে, প্রকৃতপক্ষে উহার তাহারই দ্বারা প্রণীত। ব্যাখ্যা ২ ঃ জামিনগ্রহীত যদি জামিনদাত ব্যতীত অপর কোন ব্যক্তির নিকট পণ্য অর্পন করে, তবে…