ধারা ১১৬।কোন স্থাবর সম্পত্তি কাহারও প্রজাস্বত্ব (বা ভাড়াটিয়া স্বত্ব) বিদ্যমান থাকাকালে সেই প্রজা (বা ভাড়াটিয়া) অথবা তাহার মাধ্যমে দাবিদার ব্যক্তিকে এই কথা অবশ্যই অস্বীকার করিতে দেওয়া যাইবে না যে, উক্ত প্রজাস্বত্ব (বা ভাড়াটিয়া স্বত্ব) আরম্ভ হইবার সময় সেই স্থাবর সম্পত্তি সেই প্রজার (বা ভাড়াটিয়া) জমিদার (বা মলিক)-এর স্বত্ব ছিল। কোন ব্যক্তি কোন স্থাবর সম্পত্তি দখলকারের অনুমতি লইয়া উহাতে প্রবেশ করিয়া থাকিলে তাহাকে এই কথা অবশ্যই অস্বীকার করিতে দেওয়া হইবে না যে, উক্ত অনুমতিদানের সময় উক্ত সম্পত্তি দখল করিবার অনুমতিদাতার অধিকার ছিল।