ধারা ১১৫। যখন এক ব্যক্তি তাহার ঘোষণা, কার্য বা কার্য বিরতির দ্বারা স্বেচ্ছায় অন্য ব্যক্তিকে কিছু সত্য বলিয়া বিশ্বাস করাইয়াছেন বা বিশ্বাস করিতে দিয়াছেন এবং সেই বিশ্বাসের ভিত্তিতে কাজ করিতে দিয়াছেন, তখন উহাদের মধ্যে অথবা উহাদের প্রতিনিধিদের মধ্যে কোন মামলায় প্রথমোক্ত ব্যক্তি বা তাহার প্রতিনিধি উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করিতে পারিবে না। উদাহরণঃ ক স্বেচ্ছায় এবং মিথ্যাভাবে খকে বিশ্বাস করান যে, ক- কোন একটি জমির মালিক এবং তদ্বারা খ-কে উক্ত জমি ক্রয় করিতে ও উহার মূল্য দিতে প্রলুদ্ধ করেন। পরবর্তীতে উক্ত জমি ক-এর সম্পত্তিতে পরিণত হয়। বিক্রয়ের সময় উক্ত জমিতে তাহার কোন অস্তিত্ব ছিল না, এই অজুহাতে ক…