ধারা ১১৪। প্রাকৃতিক ঘটনার সাধারণ গতিধারা, মানবিক আচরণ এবং সরকারী ও বেসরকারী কার্যাবলীর পরিপ্রেক্ষিতে যাহা ঘটিয়া থাকা সম্ভব বলিয়া আদালত মনে করেন কোন মামলার বিষয় সম্পর্কে সেই বিষয়ের অস্তিত্ব আদালত ধরিয়া লইবেন। উদাহরণঃ আদালত ধরিয়া লইবেন যে, (ক) চুরির অব্যবহিত পরই চোরাইমাল যে ব্যক্তির দখলে থাকে সে যদি তাহার দখলের কারণ দর্শাইতে না পারে তবে সেই ব্যক্তি চোর অথবা চোরাইমাল বলিয়া জানা সত্ত্বেও সে উহা গ্রহণ করিয়াছে। (খ) গুরুত্বপূর্ণ তথ্যাদিসহ সমর্থিত না হইলে দুস্কর্মের সহচর বিশ্বসের অযোগ্য। (গ) বরাত চিঠি, যাহা স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত, তাহা উপযুক্ত প্রতিদানের মাধ্যমে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হইয়াছে। (ঘ) যে…