ধারা ১১২। কোন ব্যক্তির মাতার সহিত এক ব্যক্তি আইনতঃ সিদ্ধ বিবাহ কায়েম থাকাকালে অথবা বিবাহবিচ্ছেদর পর দুইশত আশি দিনের মধ্যে তাহার মাতা অবিবাহিতা থাকাকালে যদি তাহার জন্ম হইয়া থাকে এবং যদি ইহা দেখান না হয় যে, ঐ ব্যক্তি মাতৃগর্ভে আসিয়া থাকিতে পারে অনুরূপ কোন সময়ে বিবাহিত পক্ষদ্বয়ের পরস্পরের মধ্যে মিলনের পথ উন্মুক্ত ছিলনা, তবে সে যে জন্মিয়াছে এই বিষয় দ্বারা অবশ্যই চূড়ান্তভাবে প্রমাণিত হইবে যে, সে উক্ত ব্যক্তির বৈধ সন্তান।