ধারা ১১১। যেখানে পক্ষবৃন্দের মধ্যে এক পক্ষের সহিত অপর পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান, সেখানে উক্ত পক্ষবৃন্দের মধ্যে লেনদেনের ব্যাপারে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উঠিলে, যে পক্ষ সক্রিয় আস্থার দ্বারা সম্পর্কিত, সেই পক্ষের উপর বিশ্বাস প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয়। উদাহরণঃ (ক) মক্কেল কর্তৃক এটর্নির নিকট একটি বিক্রয়ের ব্যাপারে মক্কেল একটি মামলা দায়ের করিয়া উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করিয়াছেন। লেনদেনটিতে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব এটর্নির উপর ন্যস্ত। (খ) সদ্য বয়ঃপ্রাপ্ত পুত্র কর্তৃক পিতার নিকট একটি বত্রিযের ব্যাপারে পুত্র একটি মামলা দায়ের করিয়া উক্ত বিক্রয়ের…