ধারা ১১০। যে ব্যক্তির দখলে কিছু আছে বলিয়া দেখানো হয়, সেই ব্যক্তি উহার মালিক কিনা এই প্রশ্ন হইলে যেই ব্যক্তি দাবি করে যে, দখলকারী ব্যক্তি সেই জিনিসের মালিক নহে, সেই ব্যক্তির উপরই উহা প্রমাণের দায়িত্ব ন্যাস্ত হয়।