ধারা ১১। যে সকল বিষয় অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নহে, নিম্নবর্নিত ভাবে সেইগুলি প্রাসঙ্গিক। (১) যদি সেইগুলি কোন বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গিতপূর্ণ হয়। (২) যদি সেইগুলি স্বয়ং অথবা অন্যকোন বিষয়ের সহিত যুক্ত হইয়া কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করিয়া তোলে। উদাহরণঃ (ক) প্রশ্ন হইতেছে, কোন নিদিষ্ট দিনে ক কলিকাতায় একটি অপরাধ করিয়াছে কিনা।ঐ তারিখে ক ঢাকা ছিল, ইহা প্রাসঙ্গিক ঘটনা। যে সময় ঘটনাটি সংঘটিত হয়, তাহার কাছাকাছি সময়ে ক ঘটনাস্থলে হইতে এইরুপ দূরবর্তী স্থানে অবস্থান করিয়াছিল যে, তাহার পক্ষে উক্ত অপরাধ করা পুরোপুরি অসম্ভব না হইলেও…