ধারা ১০৯। যখন প্রশ্ন হইতেছে, ব্যক্তিগত পরস্পর অংশীদার কিনা, অথবা মালিক ও প্রজা কিনা অথবা প্রধান ও প্রতিনিধি কিনা এবং দেখান হইয়াছে যে, তাহারা অনুরূপবাবে কার্য করিয়া আসিতেছে, তখন যে ব্যক্তি দাবি করে যে, উপরোক্ত ব্যক্তিদের মধ্যে অনুরূপ সম্পর্ক নাই, অথবা সেই সম্পর্কের অবসান হইয়াছে, উহা প্রমাণ করিবার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত।