ধারা ১০৮। তবে যখন প্রশ্ন হইতেছে, কোন ব্যক্তি জীবিত বা মৃত এবং প্রমাণিত হইয়াছে যে, সেই ব্যক্তি জীবিত থাকিলে ¯^vfvweKfv‡e যাহারা তাহার সংবাদ পাইত, তাহারা সাত বৎসর যাবত তাহার কোন সংবাদ পাই নাই। তখন উক্ত ব্যক্তি জীবিত বলিয়া যে দাবি করে, উহা প্রমাণ করিবার দায়িত্ব তাহার উপর ন্যাস্ত হয়।