ধারা ১০৭। যখন প্রশ্ন হইতেছে, কোন ব্যক্তি জীবিত বা মৃত এবং ইহা দেখান হয় যে, বিগত ৩০ বৎসরের মধ্যে সেই ব্যক্তি জীবিত ছিল, তখন যে ব্যক্তি তাহাকে মৃত বলিয়া দাবি করে, উক্ত ব্যক্তি যে মৃত, তাহা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত। যে স্বাভাবিক নীতি পূর্বে (১০৫ ধারার ব্যাখ্যা) বর্ণিত হইয়াছে, বর্তমান ধারাতেও অন্যভাবে তাহার প্রয়োগ পরিদৃষ্ট হয়। কবি বলিয়াছেন, “জন্মিলে মরিতে হবে অমর কে কোথা ভবে।” কিন্তু তাহার একটা সীমা আছে। যাহাকে চলিতে ফিরিতে দেখিতেছে, তিনি মরিয়া গিয়াছেন, ইহা সম্ভব হইলেও হঠাৎ মন মানিতে চাহেনা। যিনি বলিতে চাহেন যে, পরিচিত ব্যক্তিটি আর দুনিয়াতে নাই, তাহাকে আমরা জেরা করি। এই ধারায় বলা…