ধারা ১০৬। কোন বিষয় যখন বিশেষভাবে কোন ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণ করিবার দায়িত্ব তাহার উপরিন্যাস্ত উদাহরণঃ (ক) কোন ব্যক্তি যখন এমন ইচ্ছা প্রণোদিত হইয়া একটি কার্য করে, যে ইচ্ছা উক্ত কার্যের প্রকৃতি ও পরিস্থিতি হইতে অনুমিত ইচ্ছা অপেক্ষা ভিন্ন, তখন ইচ্ছা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপরিন্যাস্ত। (খ) বিনা টিকিটে রেলগাড়িতে ভ্রমণের দায়ে ক অভিযুক্ত হইল। তাহার নিকট টিকিট ছিল ইহা প্রমাণের দায়িত্ব তাহারই উপর ন্যস্ত।