ধারা ১০৫। কোন ব্যক্তি কোন অপরাধে অভিযুক্ত হইলে মামলাটি যাহাতে দন্ডবিধিতে বর্ণিত সাধারণ ব্যতিক্রমসমূহের মধ্যে পড়িতে পারে, অথবা দন্ডবিধিতে বর্ণিত কোন বিশেষ ব্যতিক্রম বা উহার অপর কোন অংশে বর্ণিত কোন শর্তের মধ্যে পড়িতে পারে বা উক্ত অপরাধ সম্পর্কিত অপর কোন আইনে বর্ণিত কোন শর্তের মধ্যে পড়িতে পারে, এইরূপ কোন পরিস্থিতির অস্তিত্ব প্রমাণ করিবার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর ন্যস্ত থাকে এবং এইরূপ ক্ষেত্রে আদালত অনুরূপ পরিস্থিতি অনুপস্থিত বলিয়া অবশ্যই ধরিয়া লইবেন। উদাহরণঃ (ক) হত্যার দায়ে অভিযুক্ত ক অভিযোগ করে যে, মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে তাহার কৃতকার্যের প্রকৃতি জ্ঞাত ছিল না ইহা প্রমাণের দায়িত্ব ক…