ধারা ১০৪। যেক্ষেত্রে কোন ব্যক্তি যাহাতে অপর কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারে, তজ্জন্য বিষয় প্রমাণ করা আবশ্যক, সেক্ষেত্রে যে ব্যক্তি সাক্ষ্য দিতে ইচ্ছুক তাহারই উপর উপরোক্ত বিষয় প্রমাণের দায়িত্ব ন্যস্ত। উদাহরণঃ (ক) খ-এর মৃত্যুকালীন ঘোষণা ক প্রমাণ করিতে ইচ্ছুক। এইক্ষেত্রে খ-এর মৃত্যু অবশ্যই ক-এর প্রমাণ করিতে হইবে। (খ) ক একটি হারাইয়া যাওয়া দলিলের বিষয়ের মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করিতে ইচ্ছুক। দলিলটি যে হারাইয়া গিয়াছে, তাহা অবশ্যই ক-এর প্রমাণ করিতে হইবে।