ধারা ১০৩। যে ব্যক্তি কোন বিষয়ের অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাইতে চাহেন, সেই বিষয়ের অস্তিত্ব প্রমাণ করিবার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যাস্ত, যদি না কোন আইন অনুসারে উক্ত বিষয় প্রমাণের দায়িত্ব কোন ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত হইয়া থাকে। উদাহরণঃ ক চুরির দায়ে খ-কে ফৌজদারীতে সোর্পদ করে। ক আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, খ চুরির কথা গ-এর নিকট স্বীকার করিয়াছে। স্বীকৃতি অবশ্যই ক-কে প্রমাণ করিতে হইবে। খ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, সংশ্লিষ্ট সময়ে সে অন্যত্র ছিল। ইহা অবশ্যই তাহাকে প্রমাণ করিতে হইবে।