ধারা ১০২। মামলায় বা কার্যক্রমে কোন পক্ষ হইতেই সাক্ষ্য দেওয়া না হইলে যেপক্ষ মামলার ঠকিবে, মামলার বিষয়বস্তু প্রমাণ করিবার দায়িত্ব সেই পক্ষের উপর ন্যস্ত। উদাহরণঃ (ক) ক একটি জমির জন্য খ-এর বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করে। জমিটি খ-এর দখলে আছে। ক দাবি করে যে খ-এর পিতা গ উইল করিয়া ঐ জমি ক-কে দিয়া গিয়াছে। এই মামলায় কোন পক্ষ্য সাক্ষ্য না দিলে খ জমির দখল বজায় রাখিবার অধিকারী হইবে। সুতরাং এইক্ষেত্রে প্রমাণের দায়িত্ব ক-এর উপর ন্যস্ত আছে। (খ) একটি খত মূলে পাওনা টাকা দাবি করিয়া খ-এর বিরুদ্ধে ক একটি মামলা দায়ের করে। খত সম্পাদন স্বীকৃত; কিন্তু খ বলে যে, প্রতারণা করিয়া উক্ত খত লওয়া হইয়াছে ক তাহার অস্বীকার…