ধারা ০১। এই আইন ১৮৭২ সালের সাক্ষ্য আইন নামে অভিহিত হইবে। ইহা সমগ্র বাংলাদেশে কার্যকর হইবে এবং ১৯৫২ সালের সেনাবাহিনী আইন অথবা ১৯৬১ সালের নৌ-শৃঙ্খলা আইন অথবা ১৯৫৩ সালের বিমান বাহিনী আইন অনুসারে গঠিত সামরিক আদালত ব্যতীত সকল আদালত ও সামরিক আদালতে সকল প্রকার বিচার কার্যে প্রযোজ্য হইবে। কিন্তু এই আইন আদালতে কিংবা অফিসারের নিকট উপস্থাপিত এফিডেবিট বা সালিশের কার্যক্রমে প্রযোজ্য হইবে না। এই আইন ১৮৭২ সালের পহেলা সেপ্টেম্বর তারিখে বলবৎ হইবে।