১২। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী (যদি থাকে), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; (গ) উপদেষ্টা/মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (ঘ) প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর মূখ্যসচিব; (ঙ) গভর্ণর, বাংলাদেশ ব্যাংক; (চ) সচিব, আইন ও বিচার বিভাগ; (ছ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; (জ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (ঝ) সচিব, জন নিরাপত্তা বিভাগ; (ঞ) পররাষ্ট্র…