ধারাঃ ৪৯। (১) এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, কোনো অপরাধের তদন্ত, বিচার, আপিল ও অন্যান্য বিষয়াদি নিষ্পত্তির ক্ষেত্রে ফাজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে। (২) ট্রাইব্যুনাল, আপিল ট্রাইব্যুনাল ও, প্রযোজ্য ক্ষেত্রে, পুলিশ অফিসার উহাদের উপর অর্পিত দায়িত্ব পালনকালে, এই আইনের বিধানাবলীর সহিত সঙ্গতি রাখিয়া নিম্নবর্ণিত বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর তষ্টম অধ্যায়ের অংশ-২ ও অংশ-৩ এর বিধানাবলি অনুসরণ করিবে, যথা: (ক) ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি; (খ) রায় প্রদানের সময়সীমা; (গ) দণ্ড বা বাজেয়াপ্তকরণ সংক্রান্ত বিষয়ে অন্য কোনো শাস্তি…